× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি

বিএনপি-জামায়াতের নেতাকর্মি হয়রানির অভিযোগে আটক এসআই লিটন চন্দ্র

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
আটক এসআই লিটন চন্দ্র

নোয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য দিতে এসে জনতার হাতে আটক হয়েছন সুধারাম থানার সাবেক টিএসআই লিটন চন্দ্র দ্ত্ত।

রোববার (২৩ মার্চ) দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বিক্ষুদ্ধ জনতার হাতে টিএসআই লিটন আটক হওয়ার একটি ভিডিও ফেসবুকে  ছড়িয়ে পড়ে। ওই সময় দারোগা লিটন জনতার কাছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কৃতকর্মের জন্যে ক্ষমা চান।

স্থানীয়রা জানায়, টিএসআই লিটন গত ১০ বছর মাইজদী শহরে দায়িত্ব পালন করে। ওই সময় নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর আস্থাভাজন করে উঠেন। এ সুযোগে তিনি স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মিদের মিথ্যা মামলায় জড়িয়ে নানা ভাবে হয়রানি করেন। ওয়াজ মাহফিল বন্ধে নগ্ন হস্তক্ষেপ করেন।  এছাড়াও তার বিরুদ্ধে ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে।

একাধিক বিএনপি নেতা জানান, লিটন দত্ত বিগত ফ্যাসিবাদের দোসর। তার অত্যাচারে বিএনপি নেতারা ঘরে ঘুমাতে পারেনি। বিভিন্ন অজুহাতে মামলার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা,স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। রোববার দুপুরের দিকে আদালতে তার সাক্ষ্য দিতে আসার খবরে ভুক্তভোগী জনতা আদালত প্রাঙ্গণে অবস্থান নেয়। পরে ভুক্তভোগী লোকজন তাকে আটক করে হেনস্তা করে। খবর পেয়ে উত্তেজিত জনতার হাত থেকে সেনাবাহিনী ও সূধারাম থানার পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সূধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, স্থানীয়দের হাতে তার আটক হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..