× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

বিএনপি আমলের কয়লা চুরি এখন আওয়ামীলীগ আমলে প্রকাশ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বিএনপির আমল থেকে বড়পুকুরিয়ার কয়লা চুরি শুরু হয়েছে। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে, সেই কয়লা চুরির ঘটনা প্রকাশ পেয়েছে। বললেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন-বড়পুকুরিয়ার কয়লা চুরির প্রক্রিয়া বিএনপির আমল থেকে শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে সেটা ধরা পড়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে, কীভাবে এটা বন্ধ করা যায়। দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে তদন্তের কাজ শুরু করেছে। তদন্ত শেষ হলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।

তিনি আরও বলেন-বিএনপির মুখে বড়পুকুরিয়ার কয়লা চুরি নিয়ে কোনও প্রকার কটূক্তি মানায় না। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।

হাছান মাহমুদ বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বলেন- তারা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে পাঁয়তারা করছে। তারা তাদের পল্টন কার্যালয়, প্রেস ক্লাব আর মাঝে মাঝে তাদের ঝটিকা মিছিলে দেখা যায়। তাদের রাজনৈতিক কোনও কর্মকাণ্ড নেই। তারা কোনও ইস্যু না পেয়ে এখন বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি, কোটা আন্দোলন, স্বর্ণ চুরি এখন আবার কয়লা চুরির মতো ঘটনাকে ইস্যু তৈরি করছে।


এ ক্যটাগরির আরো খবর..