× Banner
সর্বশেষ
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – অর্থমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

ডেস্ক

বিএনপির হাঁক-ডাক খালি কলসি বাজার মতো -তথ্য মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
বিএনপির হাঁক-ডাক

বিএনপির হাঁক-ডাক খালি কলসি বাজার মতো। তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। এমনকি দলের কর্মীরাও তাদের সাথে নেই। তাইতো সমাবেশে ১০ লাখ মানুষের কথা বলে ৫০ হাজার মানুষের জমায়েত করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে স্মরণ করে তিনি বলেন, তার মৃত্যু ছিল অপ্রত্যাশিত। দলের সাধারণ সম্পাদক হিসেবে পরিশীলিত ছিলেন তিনি। তার লোভ লালসা ছিল না। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ অনুসরণীয় হয়ে থাকবেন।


এ ক্যটাগরির আরো খবর..