× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

পিআইডি

বিএনপির সমাবেশের সুবিধার্থে সব করার পরও বাড়াবাড়ি করলে ব্যবস্থা  -তথ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
বিএনপির সমাবেশের সুবিধা

 ‘ঢাকায় বিএনপির নির্বিঘ্ন সমাবেশের সুবিধার্থে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়ার কথা বলা এবং সেখানে ছাত্রলীগের সম্মেলনের তারিখ এগিয়ে আনা সত্ত্বেও তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে নয়াপল্টনে সমাবেশ করতে চায়, বাড়াবাড়ি করা হয়, তাহলে সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’ বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ

          আজ ২৯ নভেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ঢাকায় বিএনপির সমাবেশ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

          ড. হাছান বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন ৮ তারিখের পরিবর্তে এগিয়ে এনে ৬ তারিখ করেছেন। যাতে সেই মঞ্চ, প্যান্ডেল গুটিয়ে ফেলার পর বিএনপি সময় নিয়ে মঞ্চ এবং তাদের প্যান্ডেল নির্মাণ করতে পারে। কোনো সম্মেলন পিছিয়ে দেওয়া সহজ কিন্তু এগিয়ে আনা সহজ নয়। তারপরও বিএনপির জন্য আওয়ামী লীগ সেটি করেছে। শুধু তাই নয়, বিএনপি তো নির্বিঘ্নে সারা দেশে সমাবেশ করছে।’

           সেই সাথে মন্ত্রী বলেন, ‘তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, আমরা যখন সমাবেশ করতাম আমাদের ওপর গ্রেনেড হামলা, বোমা হামলা, বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে। আমাদের দলীয় কার্যালয়ের দু’পাশে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছিল, সহজে আমাদের সমাবেশ করতে দেয়া হতো না। রাসেল স্কয়ারে আমরা ২০ জন নিয়ে দাঁড়ালে পুলিশ লাঠিপেটা করতো। সেই ছবিগুলো আপনারাই সংগ্রহ করেছেন এবং এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। তাদের আমলে যেভাবে আমাদের প্রয়াত নেতা মোঃ নাসিমকে পুলিশ লাঠিপেটা করেছিল, আমাদের অন্যতম জ্যেষ্ঠ নেতা মতিয়া চৌধুরীকে টানাহেঁচড়া করেছিল, আমিও পুলিশের লাঠিপেটা খেয়েছি, এভাবে তাদের কোনো নেতা আমাদের ১৪ বছরের আমলে এসবের শিকার হতে হয়নি। সরকার তাদেরকে সহায়তা করছে বিধায় তারা নির্বিঘ্নে সারা দেশে সমাবেশ করতে পারছে, যা তাদের সময় আমরা করতে পারিনি।’

          বিএনপির সমাবেশে জঙ্গিপ্রভাব নিয়ে প্রশ্নের জবাবে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘এদেশে জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি, তাদের কারণেই জঙ্গিদের উত্থান ঘটেছে। সাম্প্রতিক সময়ে জঙ্গিদের যে অপতৎপরতা দেখতে পাচ্ছি এটির সাথেও বিএনপির অপতৎপরতা একই সূত্রে গাঁথা।’

          মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে জঙ্গিগোষ্ঠীর উত্থান হয়েছে বিএনপির হাত ধরে। বাংলা ভাইকে মাঠে নামিয়েছিল বিএনপি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বাংলা ভাইকে পুলিশ প্রটেকশন দেওয়া হয়েছিল। অপারেশন কিলিং কমান্ডার বাংলা ভাইয়ের নেপথ্যে গডফাদার ছিলেন রুহুল কুদ্দুস দুলু, রাজশাহীর সাবেক মেয়র মিনু, আলমগীর কবীর, নাদিম মোস্তফা, ব্যারিস্টার আমিনুল হকসহ আরো অনেকেই। এভাবেই জঙ্গিগোষ্ঠীর উত্থান ও বিস্তৃতি ঘটিয়েছিল বিএনপি। তাদের সময়েই ৫শ’ জায়গায় বোমা ফাটিয়ে জঙ্গিরা তাদের অস্তিত্ব জানান দিয়েছে, যেটির বিরুদ্ধে বিএনপি কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।’


এ ক্যটাগরির আরো খবর..