করোনা ভাইরাস প্রতিরোধে বিএনপির লিফলেট বিতরণে ঝিনাইদহে পুলিশের বাঁধা

করোনা ভাইরাস প্রতিরোধে বিএনপির লিফলেট বিতরণে ঝিনাইদহে পুলিশের বাঁধা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরণ করেছে বিএনপি। এসময় তাতে বাঁধা দেয় পুলিশ।

আজ সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড.এম এ মজিদ যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

করোনা প্রতিরোধে করনীয় বিষয় সম্বলিত লিফলেট বিতরণ শুরু করে দলটির জেলা শাখার নেতৃবৃন্দ। তারা এইচএসএস সড়কের সোনালী বাংকের সামনে, পুরাতন ডিসি কোর্ট এলাকায় লিফলেট বিতরণ শেষে পোষ্ট অফিস মোড়ে গেলে পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশের বাঁধা পেয়ে ফিরে যায় নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।