× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

বিএনপি’র মনোনয়ন পেলেন ৩ কন্ঠশিল্পী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হতে হচ্ছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন ও মনির খান। বিএনপি থেকে এই ৩ তারকাকে মনোনয়নপত্র প্রদান করা হয়েছে।

সিরাজগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করবেন কনকচাঁপা, নীলফামারী-৪ আসন থেকে নির্বাচন করবেন বেবী নাজনীন এবং ঝিনাইদহ-৩ আসন থেকে নির্বাচন করবেন মনির খান।

কনকচাঁপা বলেন, আমি এলাকার মানুষের পাশে দাঁড়াতে চাই। আর মানুষের পাশে দাঁড়াতে বড় প্ল্যাটফর্ম দরকার। আমি মনে করি, রাজনীতি সেই প্ল্যাটফর্ম। বিএনপি আমার উপর আস্থা রেখেছে, আমি নির্বাচনে জয়ের মাধ্যমে বিএনপি’র এই আস্থার প্রতিদান দেবো। গানের জগতে সফল হয়েছি, নির্বাচনের মাঠেও সফল হবো।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন আসলে সব দিক থেকেই কঠিন। আমি কঠিনেরেই ভালবাসিলাম। পানির মত সহজ করে গান তো অনেক দিন গাইলাম। সবাই আমার জন্য, আমাদের জন্য, দোয়া করবেন। আমরা শিল্পীরা নিশ্চয়ই ভালো কিছু সমাজকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।

সঙ্গীতশিল্পী মনির খান বলেন, গানের মাধ্যমে মানুষের কাছে পরিচিতি পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি। রাজনীতির মাধ্যমেও মানুষের এই ভালোবাসা পাবো বলেই বিশ্বাস করি।


এ ক্যটাগরির আরো খবর..