× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

ডেস্ক

বিএনপির গণমিছিল বসা মিছিলে পরিণত হচ্ছে -তথ্যমন্ত্রী

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
গণমিছিল বসা মিছিলে পরিণত

বিএনপির কোনো জনসম্পৃক্ততা নেই। কারণ, তারা মানুষের কাছে যায় না। তারা অ্যাম্বাসিতে যায়। যারা অপরাজনীতি করে, তাদের সঙ্গে কেউ থাকে না। এ জন্য বিএনপির সঙ্গেও কেউ নেই। জনগণ তাদের ছেড়ে দিয়েছে। এজন্য তাদের গণমিছিল বসা মিছিলে পরিণত হচ্ছে। বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি বিএনপি নেতাদের চোখে পড়ে না। শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দেন আর বিএনপি বিদ্যুৎকেন্দ্র জ্বালিয়ে দেয়। আমরা জঙ্গি ধরি আর তারা বলেন, দেশে জঙ্গি নেই। এই অপরাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেত। জঙ্গি ধরলেই বা জঙ্গিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেই বিএনপি নেতারা সেটির বিরুদ্ধে কথা বলেন। জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে তাদের গাত্রদাহ হয়।

তিনি আরও বলেন, ভূ-রাজনীতির কারণে যেসব খবর পত্রপত্রিকায় এসেছে। সেগুলোর কারণে বিএনপির মধ্যে এখন হতাশা ও অস্থিরতা দেখা যাচ্ছে। তাদের গণমিছিল এখন বসা মিছিলে পরিণত হচ্ছে। কর্মীদের চাঙা রাখতে তারা এসব করছে। এগুলো সবই তাদের গতানুগতিক কাজ।


এ ক্যটাগরির আরো খবর..