× Banner
সর্বশেষ
টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান

বিএনপির কাউন্সিল মার্চে

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: আগামী মার্চের মধ্যেই দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে এর আগে তৃণমূলের অসমাপ্ত কমিটিগুলোর পুনর্গঠন প্রক্রিয়া দ্রুত শেষ করতে জেলার নেতাদের কঠোর নির্দেশ দেওয়া হবে। আর ভেন্যু (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বা বসুন্ধরা কনভেনশন সেন্টার) পাওয়ার পরেই কাউন্সিলের তারিখ নির্দিষ্ট করা হবে।

শনিবার রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাত সাড়ে ৯টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে ১১টায়।

এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমিরউদ্দিন  সরকার,  ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।

বৈঠক চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি মার্চের মধ্যেই কাউন্সিল করতে চায়। এ ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। তবে তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি।

তিনি আরো বলেন, বিশ্বব্যাপী তেলের দাম কমানো হলেও বাংলাদেশে এর কোনো প্রতিফলন নেই। বৈঠকে তেলের দাম কমানোর দাবি জানানো হয়।

বৈঠক সূত্র জানায়, দলের পূনর্গঠনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় খালেদা জিয়া কাউন্সিলের আগে দ্রুত তৃণমূলের কমিটি পুনর্গঠন প্রক্রিয়া শেষ করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন। এই ব্যাপারে তৃণমূলকে আর কোনো সময় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও আলোচনা হয় বৈঠকে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে দলের শীর্ষ নেতারা তাদের ইতিবাচক মতামত তুলে ধরেন। তবে এ বিষয়ে আরো পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র জানায়, কাউন্সিলের জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রকে প্রথম স্থান হিসেবে চূড়ান্ত করা হয়।  কোনো কারণে না পেলে বিকল্প হিসেবে বসুন্ধরা কনভেনশন সেন্টারে কাউন্সিলের স্থান হিসেবে ধরা হয়েছে।

স্থায়ী কমিটির সঙ্গে নতুন বছরে এটিই খালেদা জিয়ার প্রথম বৈঠক। এর আগে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গত বছর ১২ ডিসেম্বর দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে  বৈঠক করেছিলেন খালেদা জিয়া।

দলীয় সূত্রে জানা গেছে, এখন দলটির জেলা পর্যায়ের পুনর্গঠন কাজ চলছে। গত বছরের ৯ আগস্ট বিএনপির যুগ্ম মহাসচিব মে. শাহজাহানের স্বাক্ষরিত এক চিঠি জেলা নেতাদের পাঠানো হয়। এতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিলের মাধ্যমে জেলা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। এরপর দুই দফা সময় বাড়ানো হলেও জেলা কমিটির নেতারা কমিটি পুনর্গঠনের কাজ শেষ করতে পারেননি। পরে পৌর নির্বাচন শুরু হওয়ায় জেলা কমিটিগুলোর কাজ স্থগিত হয়ে যায়। সর্বশেষ গত ১৪ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সম্পাদকদের বৈঠকের পর জেলা কমিটির পুনর্গঠনের কাজ আবার জোরেশোরে শুরু হয় ।

১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার পর প্রথম কাউন্সিল হয়। দ্বিতীয় কাউন্সিল হয় ১৯৮২ সালের ফেব্রুয়ারিতে। আর এর আট বছর পর ১৯৮৯ সালের ৮ ও ৯ মার্চ অনুষ্ঠিত হয় দলটির তৃতীয় কাউন্সিল। ১৯৯৩ সালের ১, ২ ও ৩ সেপ্টেম্বর বিএনপি চতুর্থ কাউন্সিল করে। সর্বশেষ ২০০৯ সালের ৮ ডিসেম্বর হয় পঞ্চম কাউন্সিল।


এ ক্যটাগরির আরো খবর..