× Banner
সর্বশেষ
জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বৈঠক কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক খাগড়াছড়ির দুই পূজনীয় ভিক্ষু ও চালকের মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র গভীর শোক প্রকাশ

নিউজ ডেস্ক

বিএনপিনেতাদের বিভ্রান্তিকর বক্তব্য গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের বড় বাধা -তথ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপিনেতাদের বিভ্রান্তিকর বক্তব্য গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে বড় বাধা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নেত্রী খালেদা জিয়াসহ তাঁদের নেতারা একাত্তরে শহীদদের সংখ্যা ৩০ লাখ কি না, সে বিষয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন। একজন সাবেক প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য বিশ্ববাসীকে বিভ্রান্ত করে। না হলে অনেক আগেই গণহত্যার স্বীকৃতি মিলত।’

‘বিএনপি স্বাধীনতাবিরোধীদের প্রধান রক্ষাকারী ও পৃষ্ঠপোষক’ মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘নিম্ন আয়ের এক কোটি মানুষকে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিচ্ছে সরকার। এতে জনগণের মধ্যে স্বস্তি ফিরে এলেও বিএনপি এবং কিছু বুদ্ধিজীবীর অস্বস্তি বেড়ে গেছে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সারা বিশ্ব যখন দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও ইতিবাচক পরিবর্তনে প্রধানমন্ত্রীর প্রশংসা করছে, তখনও তাঁরা সরকারের সমালোচনা করে যাচ্ছেন।’

স্বাধীনতা দিবসকে ঘিরে আয়োজিত চট্টগ্রাম নগরীর ষোলশহর এলজিইডি ভবন মিলনায়তনে উত্তর জেলা আওয়ামী সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ ছালাম। সভায় ইফতেখোর হোসেন বাবুল ও অধ্যাপক মঈনুদ্দীন বক্তব্য দেন।


এ ক্যটাগরির আরো খবর..