× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

বিএনপিকে তিন শর্ত ওবায়দুল কাদেরের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ১৫ আগস্ট জন্মদিন উদযাপন বন্ধ করাসহ তিন শর্ত মানলে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ সমঝোতায় বসতে পারে।

বুধবার রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির এই সদস্যের দেয়া অন্য দুই শর্ত হলো বিএনপিকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের সুরে কথা বলা বন্ধ করতে হবে ও পাকিস্তানি ভাবধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে মঙ্গলবার নয়াপল্টনের সমাবেশে খালেদা জিয়া দেশে রাজনৈতিক সংকট থেকে উত্তরণে সংলাপের আহ্বান জানান। তবে বুধবার আওয়ামী লীগ নেতারা সংলাপ প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

বুধবার ওবায়দুল কাদের বলেন, উল্লেখিত তিন শর্ত মানলে গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগ রক্তাক্ত অতীত ভুলে সংলাপ ও সমঝোতার জন্য রাজি।

ওবায়দুল কাদের বলেন, “ভুলে গেলাম রক্তাক্ত ইতিহাস; ভুলেই গেলাম ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনা। জাতীয় স্বার্থে সেসব ঘটনাকে আমরা সমঝোতার পথে অন্তরায় হিসেবে দেখতে চাই না। কিন্তু বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকীর দিন শেখ রাসেলেরও শাহাদাৎবার্ষিকী। বঙ্গবন্ধুর শাহাদাতের দিনে ১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিনে কেক কাটা বন্ধ করতে হবে।”

ওবায়দুল কাদের বলেন, “গণতন্ত্রের স্বার্থে সমঝোতা চাই। কিন্তু বিএনপিকে সমঝোতার স্বার্থে পাকিস্তানি ভাবধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের সুরে কথা বলা বন্ধ করতে হবে। এই তিন বিষয়ে সমঝোতা হলে সংলাপও হবে, সমঝোতাও হবে।”

এই তিন শর্ত পূরণের আগে খালেদা জিয়ার সংলাপ প্রস্তাবে সাড়া দেওয়া সম্ভবন নয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসনে পল্টু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপি, সিরাজুল ইসলাম মোল্লা এমপি প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..