× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

বাড়ির কাজ’ দিয়ে মূল্যায়নের মাধ্যমে নতুন শ্রেণিতে তোলা

Dutta
হালনাগাদ: বুধবার, ২৩ জুন, ২০২১

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো সাময়িক পরীক্ষা নেয়া হবে না। বাতিল হতে পারে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষাও।

তবে পরীক্ষা নেয়া না হলেও তার পরিবর্তে শিক্ষার্থীদের ‘বাড়ির কাজ’ দিয়ে মূল্যায়নের মাধ্যমে নতুন শ্রেণিতে তোলা হবে। কাউকে অটোপাস দেয়া হবে না। সরকারের সর্বোচ্চ পর্যায়ের সম্মতির পর এ বিষয়ে ঘোষণা আসবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ওই সূত্র জানায়, প্রতিবছর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ছয় মাস পরপর দুটি সাময়িক পরীক্ষা নেয়া হয়ে থাকে। প্রথমটি নেয়া হয় জুনে। আর ডিসেম্বরে আরেকটি পরীক্ষার মাধ্যমে পরবর্তী ক্লাসে তোলা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বিদ্যালয় বন্ধ থাকায় এসব পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এর বিকল্প হিসেবে শিক্ষার্থীদের ‘বাড়ির কাজ’র (হোমওয়ার্ক) মাধ্যমে মূল্যায়ন করে পরের ক্লাসে তোলা হবে।

শিক্ষার্থীদের ‘বাড়ির কাজ’ করাতে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) থেকে অন্তর্বর্তীকালীন শ্রেণিভিত্তিক পাঠ পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। তার ভিত্তিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে ছয়দিন ‘বাড়ির কাজ’ দেয়া হয়েছে।

পাঠ পরিকল্পনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের প্রথম থেকে ক্রমান্বয়ে সব অনুশীলনীকে ‘বাড়ির কাজ’ নামে ক্রমিক নম্বর দেয়া হয়েছে। বাংলা বিষয়ে ‘বাড়ির কাজ’ করার ক্ষেত্রে কোনো বিষয়বস্তু (গল্প, কবিতা, নাটক ও বর্ণনা) পড়তে হবে, তার নির্দেশনা ‘বাড়ির কাজ’র সাধারণ তথ্য অংশে উল্লেখ রয়েছে। প্রতি সপ্তাহের জন্য মূল পাঠ পরিকল্পনায় ছয় দিনের পাঠ নির্ধারণ করা হয়েছে। এতে শুক্রবারসহ জাতীয় ছুটির দিন বাদ দেয়া হয়েছে। ইংরেজি বিষয়ের জন্য ‘বাড়ির কাজ’ করতে সহায়তা করতে বলা হয়েছে শিক্ষার্থীর অভিভাবকদের।

অন্যদিকে পাঠের বিষয়বস্তু ও সংশ্লিষ্ট ‘বাড়ির কাজ’ সপ্তাহভিত্তিক শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে। নির্দিষ্ট সপ্তাহ শেষে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি যাচাই ও ‘বাড়ির কাজ’ সংগ্রহ করে তার ভিত্তিতে শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি ও সংরক্ষণ করতে বলা হয়েছে। অভিভাবকদের সঙ্গে যোগাযোগ স্থাপনে ‘বাড়ির কাজ’র শিটে সংশ্লিষ্ট শিক্ষকের মোবাইল ফোন নম্বর সরবরাহ করতে বলা হয়েছে। এসব কাজ মূল্যায়ন করে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..