× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ

বাহুবলের ফয়জাবাদ হাইস্কুলে ইউনিয়নের প্রথম শহীদ মিনার স্থাপন করলেন এমপি কেয়া চৌধুরী

admin
হালনাগাদ: রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ  বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের প্রথম শহীদ মিনার স্থাপিত হলো ফয়জাবাদ উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে। রশিদপুর চা বাগান সংলগ্ন বিদ্যালয়টিতে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অর্থায়নে ১ লক্ষ টাকা ব্যয়ে শহীদ মিনার স্থাপন করা হয়।

আজ রোববার সকালে এ শহীদ মিনার উদ্বোধনকালে কেয়া চৌধুরী এমপি বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় আজ বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর চা বাগানের শ্রমিকসহ আশপাশের গ্রামের সন্তানরা এ শহীদ মিনার পেলো। পর্যায়ক্রমে এ উপজেলার সবকটি সেরা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের মধ্য দিয়ে আগামী প্রজন্মের মাঝে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেয়ার চেষ্টা করব। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হারুন আল রশিদ-এর সভাপতিত্বে ও কমিটির সদস্য এবং ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী প্রভাষক আফতাব উদ্দিন, রশিদপুর চা-বাগানের ম্যানেজার শাহ্ আলম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ বশির মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশিত কুমার দেব প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..