× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ডেস্ক

বাস্তুশাস্ত্র মতে সারা বছর ঘরে সুখ সমৃদ্ধি রাখার টিপস

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
সুখ সমৃদ্ধি রাখার টিপস

কথায় আছে, আপনার ঘরই হচ্ছে সংসারের সুখ সমৃদ্ধি এবং শ্রীবৃদ্ধির উৎস। বাস্তুশাস্ত্র মেনে অনেকেই ঘর সাজিয়ে থাকেন। তবে শুধু সাজালেই হবে না, ঘরে কোন জিনিস মঙ্গল কিংবা অমঙ্গলের বাহক সেই বিষয়েও খেয়াল রাখা উচিত। আর যেহেতু সামনেই আসছে নতুন বছর তাই এই বিষয় বিশেষ ধ্যান দিন। নতুন বছর শুরুর আগে ঘর থেকে বের করুন এই জিনিসগুলি। তাহলেই সংসারে সুখ শান্তি আসবে।

বাস্তুশাস্ত্র অনুসারে নতুন বছর শুরুর আগেই ঘর থেকে বিদায় করুন এই জিনিসগুলি:

১) গাছ: আমরা অনেকেই ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের গাছ বাড়িতে রেখে থাকি। অনেক সময় এই গাছগুলি বাড়িতে থাকতে থাকতে শুকিয়ে যায়। আপনার বাড়িতেও যদি এমন গাছ থেকে থাকে তাহলে অবশ্যই বিদায় করুন। শুকিয়ে যাওয়া গাছ বাড়িতে রাখা মোটেই উচিত নয়। উল্টে এতে করে সংসারে সুখের বদলে চরম অশান্তি নেমে আসে।

২) বন্ধ ঘড়ি: অনেকেই বাড়িতে বন্ধ ঘড়ি কিংবা নষ্ট হয়ে যাওয়া ঘড়ি রেখে দেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে বন্ধ ঘড়ি রাখা উচিত নয়। এতে করে নাকি জীবনে খারাপ সময় ঘনিয়ে নিয়ে আসে। এমনকি ভাগ্যে লাগতে পারে দরিদ্র দশা। তাই আজই হয়ে যান সাবধান।

৩) ভাঙা আসবাবপত্র: বাড়িতে ভাঙা আসবাবপত্র রাখা অশুভ বলেই মনে করা হয়। তাই চেষ্টা করুন নতুন বছর শুরুর আগে এই সমস্ত আসবাবপত্র ঘর থেকে বের করে দেওয়ার। মূলত এগুলোকে নেতিবাচক শক্তির বাহক বলে মনে করা হয়।

৪) ভাঙা আয়না: ভাঙা আয়না কখনোই ঘরে রাখা উচিত নয়। এমনকি ভাঙা আয়নায় মুখ দেখে দিন শুরু করাও অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে এতে করে দুর্ভাগ্য নেমে আসে। তাই বছর শুরুর আগেই চেষ্টা করুন ভাঙা আয়না বাড়ি থেকে বের করে দেওয়ার।

৫) অগোছালো ঘর: সব সময় চেষ্টা করুন ঘরদোর গুছিয়ে রাখার। এতে করে শুধু ঘরে সৌন্দর্যই বৃদ্ধি পায় না, একই সাথে সংসারের শ্রী বৃদ্ধিও ঘটে। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে জিনিসপত্র অগোছালো থাকলে নেগেটিভ এনার্জিরও উৎপত্তি ঘটে। সবসময় চেষ্টা করুন, ঘর পরিষ্কার রাখার ঘরকে গুছিয়ে রাখার এতে করে সংসার আপনার সুখ শান্তিতে ভরে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..