× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

বাসে তরুণী যাত্রীকে গণধর্ষণের অভিযোগ, আটক ৬

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
বাসে তরুণী যাত্রীকে গণধর্ষণ

যশোর প্রতিনিধি: যশোরে বাসের মধ্যে এক তরুণী যাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
পুলিশ আজ শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ওই তরুণীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। একইসাথে ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে। এছাড়া এমকে পরিবহনের বাসটি জব্দ করে পুলিশ লাইনে নিয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার আগে তিনি বাবার বাড়ি আসার জন্য রাজশাহী থেকে এমকে পরিবহনের একটি বাসে উঠেন। রাতে যাত্রাকালে তিনি ঘুমিয়ে পড়ায় গন্তব্যস্থল শালিখাতে নামতে পারেনি। পরে কয়েক যুবকের ধস্তাধস্তিতে তার ঘুম ভাঙ্গে।
নির্যাতিত তরুণী জানান, স্বামীর সাথে তার ৫ বছর আগে বিচ্ছেদ হয়েছে। এরপর মাগুরার শালিখা উপজেলার বাবার বাড়িতে বসবাস করতেন তিনি। প্রায় একবছর আগে রাজশাহীর একটি ক্লিনিকে আয়ার চাকরি পান। এরপর থেকে রাজশাহীতে বসবাস করতেন তিনি।
এরপর ওই যুবকরা একের পর এক তাকে ধর্ষণ করে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে পুলিশ গিয়ে তাকে বাসের মধ্য থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নির্যাতিত তরুণী।
এদিকে যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক জাহিদ হাসান হিমেল জানান, নির্যাতিত তরুণীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পরই বলা যাবে ওই তরুণীর সাথে কি হয়েছে। তবে বর্তমানে তরুণীর শারীরিক অবস্থা ভালো।
এদিকে যশোর কোতোয়ালী থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান জানিয়েছেন, মণিহার বাসটার্মিনাল এলাকার লোকজন মারফত খবর পেয়ে তারা ওই তরুণীকে উদ্ধার করেন। এ ঘটনায় ৬ জনকে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..