× Banner
সর্বশেষ
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০

বাসর রাতে স্বামী জানলেন স্ত্রী ৭০ বছরের বৃদ্ধ ওঝার ধর্ষণে অন্তঃসত্ত্বা

Biswajit Shil
হালনাগাদ: বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

বরিশালের বাবুগঞ্জে বিয়ের পর বাসররাতে এক  কিশোরীর স্বামী জানতে পারেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা কাজটি করেছে তার বিয়ের ঘটক ও ওঝা কাঞ্চন আলী। এ ঘটনা নিয়ে মেয়ে ও ছেলের পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। পুরো এলাকা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে বুধবার সকালে মেয়ের বাবা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পরে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওই বিয়ের ঘটক ৭০ বছরের বৃদ্ধ কাঞ্চন আলী হাওলাদাকে আটক করেছে পুলিশ ।

বুধবার সকালে আটক বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশিচর এলাকার নিজ বাড়ি থেকে কাঞ্চনকে আটক করে পুলিশ। নিজ এলাকায় তিনি ঝাড়-ফুঁকের (ওঝা) কাজ করেন। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই কিশোরী।

অভিযোগকারী কিশোরীর বাবা জানান, কয় মাস আগে তার মেয়ের আচরণে পরিবর্তন দেখে বকশিচর গ্রামের ওঝা কাঞ্চন হাওলাদারের কাছে নিয়ে যান তারা। তার অভিযোগ, গোপন সমস্যার চিকিৎসা করানোর নামে তার মেয়েকে ওই ওঝা কৌশলে ধর্ষণ করেন। আর এতেই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ঘটনাটি জানাজানি হলে ভণ্ড ফকির কাঞ্চন নিজেই ঘটক হয়ে গেল শুক্রবার পাঁচপাশা ইউনিয়নের বেপারিবাড়ির ছেলের সঙ্গে সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন স্বামী।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ বিন আলম বলেন, খবর পেয়ে ধর্ষণের অভিযোগে কাঞ্চন হাওলাদার নামে এক বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ নিয়ে মেয়ে এবং ছেলের পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ছেলে বলে এরকম কত মেয়ের সর্বনাশ করেছে অইম ওঝা সেটা শুধুমাত্র সে আর আমাদের মত ভুক্তভোগীরাই জানে। ওর চরম শাস্তির দাবী করি যেন আর কোন পরিবারের সাথে এমন না করে।


এ ক্যটাগরির আরো খবর..