× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলের পল্লীতে বাল্য বিবাহের কুফল সম্পর্কে কিশোরীদের প্রশিক্ষণ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
বাল্য বিবাহের কুফল সম্পর্কে কিশোরীদের প্রশিক্ষণ

বেনাপোলের পল্লীতে বাল্য বিবাহের কুফল ও ইভটিজিংয়ে করণীয় সম্পর্কে কিশোরী শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র শার্শা উপজেলা কর্মকর্তার কার্যালয়।
দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প, ইরেসপো-২য় পর্যায়ের আলোকে “উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী জাগরণে পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মসূচীর ধারাবাহিকতায় নবসৃষ্ট সংগঠণ বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় পল্লী উন্নয়ন কিশোরী সংঘের ১০০ কিশোরী শিক্ষার্থীদের মাঝে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নায়ারণ চন্দ্র পাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান রিসোর্স পার্সন হিসেবে সাবলীল প্রশিক্ষণ দেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-সচিব ও উক্ত প্রকল্পের উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত।
এসময় তিনি, বাল্য বিবাহের কুফল, করণীয়, জেন্ডার বৈষম্য ও ইভটিজিং প্রতিরোধসহ কিশোরীদের শারীরিক এবং মানষিক বিকাশে বেড়ে উঠার বিষয়ে বিভিন্ন উপমা সহকারে বাস্তবসম্মত গল্প, গুণী, প্রতিবাদী, সফলতা অর্জণকারি মহিয়সী নারীদের জীবনী থেকে স্থির ও ভিডিও চিত্রে শিক্ষা এবং সাধারণ জ্ঞানের পরীক্ষা নেন। পরে, বিজয়ী কিশোরীদের পুরস্কারসহ সকল শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও স্যানেটারি ন্যাপকিন বিতরণ করেন।
অনুষ্ঠান মালায়, কোর্স পরিচালক ও শার্শা উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় কোর্স উপদেষ্টা ছিলেন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,এইচ,এম গোলাম রসুল, কোর্স সমন্বয়ক ছিলেন উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা নাসিম উদ্দিন, সার্বিক সহযোগিতায় ছিলেন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাহি কমিটির সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান তিতাশসহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিরা।


এ ক্যটাগরির আরো খবর..