× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

বাল্যবিবাহের একমাত্র কারণ দারিদ্রতাই, বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের মেয়ে শিশুদের  বিতর্ক ‘বাল্যবিবাহের একমাত্র কারণ দারিদ্রতাই’ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর ১ টায় উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আরডি আর এস বাংলাদেশ বাস্তবায়িত বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বনাম ফকির পাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহন করেন। ‘দারিদ্রতাই বাল্যবিবাহের একমাত্র কারণ’ বিষয়ে বিতর্ক প্রতিযাগিতায় ফকির পাড়া আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জয়ী হন উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় ফকিরপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মুন্নি আক্তার। এতে সভাপতিত্ব করেন বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আরিফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সরদার, পৌরসভা ফ্যাসিলিটেটর জুলিয়া খানম জ্যোতি প্রমুখ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর নাসরিন পারভীন, মনিরা পারভীন ও জীবন চন্দ্র বর্মন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..