বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে ৪ শ্রমিক নিহত

কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীতে বালুবাহী একটি বাল্কহেড ডুবে চার শ্রমিক নিহত হয়েছেন। বাল্কহেডের মাস্টার আমির হোসেনসহ দুজন আহত হলেও জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার রাত আড়াইটার দিকে কেরানীগঞ্জের ব্রাহ্মণগাঁও বুড়িগঙ্গা নদীর এলাকায় এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে দ্রুত নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের সদস্যরা ডুবে যাওয়ার বাল্কহেডসহ চারজনের মরহেদ উদ্ধার করেন।

পাগলা নৌপুলিশ নিহতদের লাশ কেরানীগঞ্জ থানায় নিয়ে গেছে বলে জানান তিনি। সেখানেই স্বজনরা এলে লাশগুলো তাদের কাছে হস্তন্তর করা হবে বলে জানা গেছে।

নিহতরা হলেন- ঝালকাঠির নলছিটির কান্দেবপুর এলাকার তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৩৯), পিরোজপুরের কাউখালীর চাষেরকাঠি এলাকার আব্দুর রব তালুকদারের ছেলে মোস্তফা (৫৫), ফিরোজপুরের বটবাড়ির ছোট আরজি এলাকার রাশেদ হাওলাদারের ছেলে বাবু (১৮) ও বরিশালের বানাড়ীপাড়ার ইলুহার এলাকার মহিবুল্লাহ (৬০)।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।