বালিয়াডাঙ্গী উপজেলার বেলসাড়া দাখিল মাদরাসা এর চার তলা একাডেমিক ভবন উদ্বোধন

রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: বালিয়াডাঙ্গী উপজেলার বেলসাড়া দাখিল মাদরাসা এর চার তলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়।

আজ বুধবার বিকাল ৩ ঘটিকায়  উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।