× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

বালিয়াডাঙ্গীতে রোকেয়া দিবসের র‌্যালী-শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ- বালিয়াডাঙ্গী উপজেলায় গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর হইতে রোকেয়া দিবসের র‌্যালী বের হয়ে চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে জয়িতাদের সম্মাননা প্রদানের ও রোকেয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর বালিয়াডাঙ্গী উপজেলার বাস্তবায়নে, উপজেলা প্রশাসন বালিয়াডাঙ্গী উপজেলার সহযোগীতায়, সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, র‌্যালীর নেতৃত্ব দেন ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিয়া এমদাদ, বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক জুলফিকার আলী, বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আব্দুস সোবহান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেল্লাল ছিদ্দীক ও বিভিন্ন এনজিওর সদস্য বৃন্দ র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ৫জন শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয় তারা হলেন-চাড়োল ইউনিয়নের চাড়োল গ্রামের আনোয়ারা বেগম, দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামের ফাউশতিনা, চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের সুমতি রানী, ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের বিরোলা রানী, দুওসুও ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের মিসেস নাজিয়া এমদাদ। এদেরকে সম্মাননা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..