বালিয়াডাঙ্গীতে ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ

রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বালিয়াডাঙ্গী উপজেলায় গত সোমবার সন্ধ্যা ১০ঘটিকায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান ও বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম এদের নেতৃত্বে শীত বস্ত্র বিতরণ করা হয়।

জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট কাওমি মাদরাসায় ১২টি শীত বস্ত্র দেওয়া ও লাহিড়ী দিঘীপাড় এতিম খানায় ২০টি শীত বস্ত্র বিতরণ করা হয়। পরে দুঃস্থ মহিলাদের মাঝেও শীত বস্ত্র বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ, লাহিড়ী কাওমি মাদরাসার সহ-সুপার ও লাহিড়ী এতিম সুপার সাহেব কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন শীত বস্ত্র বিতরণ কালে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।