বার্সেলোনার এই তরুণ উইঙ্গার এবার খেলতে পারবেন না স্পেনের হয়ে

বার্সেলোনার এই তরুণ উইঙ্গার এবার খেলতে পারবেন না স্পেনের হয়ে

বার্সেলোনার এই তরুণ উইঙ্গার এবার খেলতে পারবেন না স্পেনের হয়ে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে। কুঁচকির পুরোনো চোটই শেষ পর্যন্ত থামিয়ে দিল লামিনে ইয়ামালকে।

গত মাসে একই চোটে স্পেনের দুটি ম্যাচে খেলতে পারেননি ইয়ামাল। এরপর বার্সেলোনার জার্সিতেও টানা পাঁচ ম্যাচে ছিলেন না মাঠে। পুরোপুরি সেরে উঠতে সোমবার তার রেডিওফ্রিকোয়েন্সি চিকিৎসা করানো হয়।

এই চিকিৎসার কারণে ইয়ামালকে স্পেনের স্কোয়াড থেকে বাদ দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ দুটির আগে মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানায় তারা।

তবে ফেডারেশন ক্ষোভ প্রকাশ করেছে, কারণ জাতীয় দলের মেডিকেল টিমকে না জানিয়েই অস্ত্রোপচার করানো হয়েছে এই ১৮ বছর বয়সী ফুটবলারের। বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় দলের মেডিকেল টিমকে না জানিয়ে অস্ত্রোপচার করা হয়েছে। তারা বিষয়টি জানতে পারে সোমবার রাত ১০টা ৪০ মিনিটে, একটি মেডিকেল রিপোর্ট পাওয়ার পর, যেখানে ইয়ামালকে ৭ থেকে ১০ দিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।’

স্পেন জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ২৩ ম্যাচ খেলেছেন ইয়ামাল। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ১১ ম্যাচে ছয়টি গোল ও ছয়টি অ্যাসিস্ট করেছেন তিনি।

চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে স্পেন ‘ই’ গ্রুপের শীর্ষে রয়েছে। প্রতিপক্ষের জালে দিয়েছে ১৫ গোল, এখনো হজম করেনি একটিও।

আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় জর্জিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন। এরপর মঙ্গলবার ঘরের মাঠে তারা খেলবে তুরস্কের বিপক্ষে। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা পাবে ২০২৬ সালের বিশ্বকাপে, আর রানার্সআপ দলগুলোকে লড়তে হবে প্লে-অফে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।