× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেক্স

বার্সেলোনাকে হারিয়ে নারীদের চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিতল অলিম্পিক লিঁও

admin
হালনাগাদ: রবিবার, ২২ মে, ২০২২
বার্সেলোনাকে হারিয়ে নারীদের চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিতল অলিম্পিক লিঁও

বার্সেলোনাকে হারিয়ে নারীদের চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিতল অলিম্পিক লিঁও। ফাইনালে শনিবার লিঁওর জিতল ৩-১ গোলে। এ নিয়ে প্রতিযোগিতাটিতে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হলো ফরাসি ক্লাবটি।

আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় এগিয়ে যায় লিঁও। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা আডা হেগেরবার্গ বল ব্যাকপাস দেন সতীর্থ আমানদিন হেনরিকে। পড়ে গেলেও বল ঠিকঠাক রিকভার করেন তিনি। দ্রুত উঠে দাঁড়িয়ে সতীর্থের সামনে থেকে বল ছোবল মেরে নিয়ে প্রায় মাঝমাঠ থেকে দুর্দান্ত এক শট নেন হেনরি। ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি বার্সা গোলরক্ষক, ততক্ষণে ১-০ গোলে এগিয়ে লিঁও।

প্রথমার্ধে আরও একবার উদ্‌যাপনের উপলক্ষ্য পায় লিঁও। এ গোলটা অনেকটা নিজেদের দোষে হজম করে বার্সেলোনা। ডিবক্সের ভেতর প্রতিপক্ষের কাছ থেকে বল পেয়েও তা হারিয়ে ফেলেন তারা। অবশেষে তা জালে জড়ান ক্যাটারিনা মাকারিও। বার্সা ম্যাচের একমাত্র গোলটি করে ম্যাচের ৪১ মিনিটে।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানে জয় পায় লিঁও।


এ ক্যটাগরির আরো খবর..