শ্রম মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন

পিআইডিঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান আজ সচিবালয়ে তার অফিস কক্ষে মন্ত্রণালয়ের ২০১৮-২০১৯ অর্থবছরের বার্ষিক প্রতেবদনের মোড়ক উন্মোচন করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, মুজিব বর্ষের প্রাক্কালে মন্ত্রণালয়ের সকল কর্মকাণ্ডের খুটিনাটি তুলে ধরে একটি সুন্দর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ প্রকাশনাটি আগামী বছরে মন্ত্রণালয়ের কাজকে ত্বরানি¦ত করতে সহায়ক হবে। জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে উন্নয়ন অগ্রগতিকে টেকসই করতে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী আরো নিষ্ঠাবান এবং দায়িত্বশীল শ্রম প্রতিমন্ত্রী মন্ত্রণালয় এবং অধীনস্থ অধিদপ্তরসমূহের সকল কর্মকাণ্ড সূচারুরূপে সন্নিবেশ করায় বার্ষিক প্রতিবেদন প্রকাশের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এ সময় শ্রমসচিব কে এম আলী আজম, অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, সাকিউন নাহার বেগম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।