× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

সালথার কাগদী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ মার্চ, ২০২০
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী-মুরুটিয়া এ.এম.এ.এম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ও সোমবার দুই দিনব্যাপী এ ক্রীড়া অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মহব্বত মাতুব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতা সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম। বিদ্যালয় প্রধান শিক্ষক মোকাব্বেল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী শাহ জামান বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন গিয়াস, মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন মাতুব্বার, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা বাবুল হাসান বাবুল, মাঝারদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন প্রমূখ। উক্ত ক্রীড়া অনুষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শাহদাব আকবর লাবু চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..