ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজারে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। বুধবার বিকালে বারবাজার ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাসষ্টান্ডে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তাগন সাবেক যুবদল নেতা শরিফুল ইসলাম জোয়ার্দ্দারসহ যুবদল ও ছাত্রদল নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
বারবাজার ইউনিয়ন বিএনপির নেতা আকবর বিশ^াসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আজিজুল লস্কর, ইউনিয়ন যুবদলের সাংগাঠনিক সম্পাদক সোহাগ হোসেন, সাবেক সভাপতি পান্নু জোয়ার্দ্দার ও মহি বিশ^াস প্রমুখ। বক্তাগন- অবিলম্বে যুবদল নেতা শরিফুল ইসলাম ও ছাত্রদল নেতা তানভীর রনিসহ সকল নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা প্রত্যাহারের দাবী জানান। শেষে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে।