× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বারবাজারে নবনির্বাচিত চেয়ারম্যান কালামের আয়োজনে জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী র‌্যালী ও মানবন্ধন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজারে জঙ্গী, সন্ত্রাস ও মাদক বিরোধী র‌্যালী ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের মেইন বাসস্ট্যান্ডে বারবাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের আয়োজনে এ জঙ্গী, সন্ত্রাস ও মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত হয়।

বারবাজার মেইন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বারবাজার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান রঞ্জু, বারবাজার ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বেলাট দৌলতপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ ওলিয়ার রহমান, হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বারবাজার জামে মসজিদে ইমাম হোসেন আলী প্রমুখ।

জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও র‌্যালীতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, আওয়ামী লীগের নেতাকর্মী, বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..