× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

ডেস্ক

বায়ুদূষণ রোধে ধুলা-বালি নিরসনে রাস্তায় পানি ছিটানো হচ্ছে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
রাস্তায় পানি ছিটানো

বায়ুদূষণ রোধে ধুলা-বালি নিরসনে  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা ও বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গাড়ির মাধ্যমে রাস্তাঘাটে পানি ছিটানো হচ্ছে। যা পরবর্তী নির্দেশনা পর্যন্ত চলমান থাকবে।

গত ১ ডিসেম্বর থেকে আব্দুলগনি রোড (সচিবালয় রাস্তা), কলেজ রোড, নগর ভবনের সামনে সড়ক, কাকাইল মসজিদ হতে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়ক, হেয়ার রোড, বেইলি রোড, মিন্টু রোড পর্যন্ত রাস্তার উভায় পাশে, হোটেল ইন্টার কন্টিনেন্টাল হতে বাংলামটর পর্যন্ত, দোয়েল চত্বর হতে শহীদ মিনার পর্যন্ত, ভিসি বাসভবন হতে টিএসসি পর্যন্ত, নীলক্ষেত, ঢাকা কলেজের সামনের রাস্তা, জিগাতলা, সাইন্স ল্যাবরেটরি, মিরপুর রোড হয়ে নিউ মডেল ডিগ্রি কলেজ পর্যন্ত (রাস্তার উভয় পাশে) এ কার্যক্রম চলবে।

এ ছাড়া কমলাপুর স্টেডিয়াম হতে খিলগাঁও ফ্লাইওভার, নটরডেম কলেজ হতে ইত্তেফাক মোড়, শাহজাহানপুর মোড় হতে ফকিরাপুল হয়ে মতিঝিল আইডিয়াল স্কুল (রাস্তার উভয় পাশে), মতিঝিল শাপলা চত্বর হতে পল্টন মোড় হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে বঙ্গভবন, মালিবাগ মোড় হয়ে শান্তিনগর-বিজয়নগর হয়ে পল্টন মোড় (রাস্তার উভয় পাশে), ফুলবাড়িয়া হয়ে নর্থ সাউথ রোড ও তাঁতিবাজার এবং বাবুবাজার ব্রিজ হয়ে কোর্টকাচারিসহ বাহাদুর সাহা পার্ক (রাস্তার উভয় পাশে), কমলাপুর স্টেডিয়াম হতে গোলাপবাগ, ধলপুর, সায়দাবাদ জনপথ মোড়, যাত্রাবাড়ী, জুরাইন হয়ে পোস্ত খোলা মোড় (রাস্তার উভয় পাশে) সড়কে পানি ছিটানো হচ্ছে বলে জানিয়েছে ডিএসসিসি।


এ ক্যটাগরির আরো খবর..