× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

আঞ্চলিক প্রতিনিধি

বাবাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে

Kishori
হালনাগাদ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
বাবাকে কুপিয়ে হত্যা

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে শাহ আলম খান (৬২) নামের এক বৃদ্ধ পিতার নির্মম মৃত্যু হয়েছে। স্থানীয়রা ঘাতক ছেলে শিমুল খানকে (৩০) আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামে। নিহত শাহ আলম ওই গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে।

নিহতের ভাই দুলাল খান জানান, তার ভাই শাহ আলম খান বিদ্যুৎ অফিসে চাকুরী করতো। অবসরগ্রহনের পর বাড়িতেই থাকতেন। তার ভাতিজা শিমুল দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। মাঝে মধ্যেই মাদকের টাকা জন্য তার ভাই শাহ আলমকে মারধর করতো।

রোববার দুপুরে মাদক ক্রয়ের টাকার জন্য পিতা শাহ আলমকে চাপ প্রয়োগ করে ছেলে শিমুল। সে (শাহ আলম) টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয় শিমুল। দুপুর দুইটার দিকে খাটিয়ালপাড়া গ্রামের রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলো শাহ আলম। পথিমধ্যে সিকদার বাড়ির সামনে পৌঁছলে পিছন থেকে পিতা শাহ আলমকে ছুরিকাঘাত করে শিমুল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

ঘাতক ছেলেকে আটকের বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ওসি মোঃ আব্দুস সালাম জানান, পারিবারিক দ্বন্দের জেরধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। এরপরও প্রকৃত ঘটনা জানার জন্য তদন্ত চলছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..