হারুন-অর রশীদ উজ্জল: নওগাঁ আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার” এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আত্রাই উপজেলার নির্বাহী অফিসার ও ঐ কলেজের সভাপতি মোঃ ছানাউল ইসলাম।
বুধবার সকালে উদ্বোধন শেষে অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় নির্বাহী অফিসার বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার” বিশেষ ভুমিকা রাখবে। এ ধরণের উদ্দ্যোগ অন্যান্ন শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়া যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আত্রাই উপজেলার যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার শ্রী রনজিত কুমার চৌধুরী, ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুর করিম, সাংবাদিক নাজমুল হোসেন সেন্টু, কলেজের প্রভাষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইসরাফিল আলম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ও প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সহায়তায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র ১ থেকে ১৫ খন্ড, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ সংশ্লিষ্ট দুই শতাধিক বই ও ডকুমেন্টারী নিয়ে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার” এর উদ্বোধন করা হয়।








