বান্দরবন ভ্রমণ শেষে বাড়ি ফেরা হলো না ইমনের

বান্দরবন ভ্রমণ শেষে বাড়ি ফেরা হলো না ইমনের
মোটরসাইকেলে বান্দরবন ভ্রমণ শেষে বাড়ি ফেরা হলো না ইমনের। নিয়ন্ত্রণ হারিয়ে রেলের রেলিংয়ের (ডিভাইডার) সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে ইমন নামের এক মোটরসাইকেল চালক। এসময় পিছনে থাকা মোটরসাইকেল আরোহী রায়হান লাদেন আহত হয়েছে।
নিহত ইমন (২২) সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের দুলু মিয়ার পুত্র এবং আহত রায়হান লাদেন (২১) একই ইউনিয়নের বাঞ্চারাম গ্রামের মুকুল মিয়ার পুত্র বলে জানা গেছে।
রবিবার (৮মে) সকালে রাজারহাট-তিস্তা সড়কের ঘোড়ামারা ব্রীজের সন্নিকটে এঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে চারটি মোটরসাইকেলের আরোহীরা ভ্রমণ শেষে এক সঙ্গে কুড়িগ্রাম ফিরছিলো।
তিনটি মোটরসাইকেল নিহত ইমনের মোটর সাইকেলকে পিছনে ফেলে সামনে এগিয়ে আসে। এসময় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে রেলিংয়ের সাথে সংঘর্ষে মাথায় প্রচন্ড আঘাত ও রক্ত ক্ষরনে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইমনের মৃত্যু হয়।
আহত মোটরসাইকেল আরোহী লাদেনকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ইমন ও তার সঙ্গীরা মোটর সাইকেলে বান্দরবন থেকে ঘুরে বাড়িতে ফিরছিল বলে জানা গেছে।
রাজারহাট থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।