× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

বাতিল হয়েছে জাকির নায়েকের স্কাইপে ভিডিও কনফারেন্স

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: আজ স্কাইপে  ভিডিও কনফারেন্সে সাংবাদিক বৈঠক করার কথা ছিল। কিন্তু  শেষ মুহূর্তে জাকির নায়েকের ওই সংবাদ সম্মেলনও বাতিল করে দেওয়া হল।

বর্তমানে ভারতের বাইরে রয়েছেন জাকির নায়েক । সেখান থেকে স্কাইপ-এর মাধ্যমে দক্ষিণ মুম্বাইর মেহফিল হলে ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা জানানো হয়েছিল জাকিরের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের  পক্ষ থেকে। তাও হচ্ছে না। কারণ, মেহফিল হলটি পাওয়া যায়নি।

তিনটি ফাইভ স্টার হোটেল এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ডব্লুটিসি)-এর মতো অন্তত চারটি জায়গায় স্কাইপের মাধ্যমে জাকির নায়েকের সংবাদ সম্মেলনের অনুমতি মেলেনি। ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ডব্লুটিসি-র অনুমতি পাওয়া গেলেও বুধবার তা বাতিল করে দেওয়া হয়। এই ঘটনাকে একেবারেই অন্যায্য ও অসঙ্গত বলে ক্ষোভ প্রকাশ করেছেন ফাউন্ডেশনের মুখপাত্র।

তার অভিযোগ, এমনকি মুম্বাইয়ের হোটেলগুলিকেও জাকির নায়েকের সংবাদ সম্মেলন করার অনুমতি না দিতে বলে দেওয়া হয়েছে।

তথ্যসূত্র : এবিপিআনন্দ


এ ক্যটাগরির আরো খবর..