× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

একাদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, মাহমুদ উস সামাদ চৌধুরী, মোহাম্মদ হাছান ইমাম খাঁন এবং সুলতানা নাদিরা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে Foreing Trade Institute, রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানি, ট্রেডিং কর্পোরেশন অভ্ বাংলাদেশ (টিসিবি)’র সার্বিক বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানি কর্তৃক কোম্পানি ট্রেড অর্গানাইজেশন, পার্টনারশিপ ফার্মের নিবন্ধন প্রদান, ছাড়পত্র প্রদান প্রভৃতি ক্ষেত্রে বাস্তবতার নিরিখে কাজ করার জন্য সুপারিশ প্রদান করে।

বৈঠকে জানানো হয় যে, প্রতিদিন ঢাকা মহানগরীর বিভিন্ন বাজার সরেজমিনে পরিদর্শন করে কিছু কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্থানীয় খুচরা ও পাইকারি বাজার সংগ্রহপূর্বক খুচরা বাজার দর টিসিবি’র ওয়েবসাইটের প্রকাশ করা হয় এবং নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার নিকট খুচরা বাজার দর প্রেরণ করা হয়। এছাড়া, দৈনিক পাইকারি বাজার দর বাণিজ্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, টিসিবির চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..