× Banner
সর্বশেষ
মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ

বাণিজ্য মন্ত্রণালয়ে চাকুরির সুযোগ

admin
হালনাগাদ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

জব ডেস্কঃ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত এই মন্ত্রণালয়ে ছয় ধরনের অস্থায়ী পদে ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলা ছাড়া অন্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

পদসমূহ

সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ১৪ জন, কম্পিউটার অপারেটর পদে ছয়জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দুজন, ডাটা এন্ট্রি অপারেটর পদে একজন, ক্যাশিয়ার পদে একজন, অফিস সহায়ক পদে ১৮ জনসহ মোট ৪২ জনকে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী মাধ্যমিক পাস থেকে স্নাতক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া বাংলা ও ইংরেজি টাইপে পদভেদে পারদর্শিতা চাওয়া হয়েছে।

বয়স

প্রার্থীর বয়স ২০১৭ সালের ১ জানুয়ারি অনুযায়ী সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী ও প্রতিবন্ধীদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ‘mincom.teletalk.com.bd’ ওয়েবসাইট থেকে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী ফরম পূরণ করে পরীক্ষা ফি প্রদান করতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ২২ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত জানতে ২৯ ডিসেম্বর, ২০১৬ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :

মন্ত্রণালয়ে চাকুরি


এ ক্যটাগরির আরো খবর..