× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য বাড়াতে আর্জেন্টিনার সঙ্গে সমঝোতা স্মারক সই

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
বাণিজ্য বাড়াতে আর্জেন্টিনার সঙ্গে সমঝোতা স্মারক সই

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আর্জেন্টিনার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ের বাণিজ্য সভাকক্ষে এ সমঝোতা সই হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে সই করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং আর্জেন্টিনার পক্ষে সই করেন ঢাকায় সফররত আর্জেন্টিনার বিদেশ ও আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী সানটিয়াগো কেফিয়ারো।

সমঝোতা সইয়ের সময়ে বলা হয়, বাংলাদেশের স্বপ্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়া বর্তমান সরকারের অর্থনৈতিক অগ্রযাত্রার একটি উল্লেখযোগ্য অর্জন। এটি বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে এবং বিনিয়োগ ও বাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টির পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও তৈরি করবে। যার ফলে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য সুবিধা সংকুচিত হবে।

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের এই সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশের রফতানি বাজার সংরক্ষণ, সম্প্রসারণ, বিভিন্ন দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা নিশ্চিতে এবং বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশ ও ট্রেড ব্লকের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগ নিয়েছে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠেছে। আর্জেন্টিনা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং বিশ্বের প্রধান খাদ্য উৎপাদকারী দেশগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য আর্জেন্টিনা একটি বাণিজ্য সম্ভাবনাময় এলাকা। পণ্য ছাড়াও সেবা আর বিনিয়োগ খাতে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা রয়েছে। তাই আর্জেন্টিনার সঙ্গে বন্ধুত্ব আর সহযোগিতার বন্ধন আরও জোরদার এবং বাণিজ্য সম্পর্ক গভীর করার উদ্দেশে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়,  বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে এবং উভয় দেশের জনগণের কল্যাণে তাদের নিজ নিজ অর্থনীতির অগ্রগতি সাধনে পারস্পরিক স্বার্থ সমুন্নত করার লক্ষ্যে দুই দেশের মধ্যে এমওইউ স্বাক্ষরের উদ্যোগ নেয়া হয়। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে উভয় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ অন্যান্য দ্বি-পাক্ষিক বাণিজ্য বিনিময়ের উন্নয়ন ও বর্ধিত করার সুযোগ সৃষ্টি হবে।

এর আগে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ঢাকায় পুনরায় আর্জেন্টিনার দূতাবাস চালু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..