× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

বাণিজ্য উপদেষ্টার সাথে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
সাথে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টেনিও আলেসান্দ্রে বৈঠক করেছেন। আজ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর ও বিস্তৃত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

বাণিজ্য উপদেষ্টা ইতালির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ যে কোনো সময়ের থেকে ভালো। ইতালির বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগের ক্ষেত্রে সবধরনের সহযোগিতা দিতে বাণিজ্য মন্ত্রণালয় সচেষ্ট থাকবে।

ইতালির রাষ্ট্রদূত অ্যান্টেনিও আলেসান্দ্রে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে তার দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরকে উৎসাহিত করতে ইতালি আগ্রহী বলে তিনি জানান। বিশেষ করে মাঝারি ও ক্ষুদ্র শিল্পখাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রহিম খান ও বাংলাদেশে ইতালি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেডরিকো জামপারেল্লি উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..