× Banner
সর্বশেষ
হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময় ভারতে এক বছর জেল খেটে দেশে ফিরেছে বাংলাদেশী যুবতী সুন্দরবনে বনদস্যুর গুলিতে এক কাঁকড়া শিকারি আহত হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে -ধর্মমন্ত্রী

বাড়ছে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মেয়াদ

admin
হালনাগাদ: সোমবার, ৭ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক: একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্তিসভা।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখহাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ ২০১৬’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়।

সংশোধনীতে সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ আরো এক বছর বাড়ানোর প্রস্তাব করা হয়। চলতি বছর ৩০ জুন এই প্রকল্পের মেয়াদ শেষে প্রকল্পটি পল্লী সঞ্চয় ব্যাংকের অধিভুক্ত হওয়ার কথা ছিল।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবদিকদের বলেন, সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পটি ২০০৯ সালে চালু হয়। সারা দেশের ৬৪টি জেলার ৪০ হাজার ৫২৭টি গ্রামে এই প্রকল্পের কার্যক্রম চলে আসছে। এর মধ্যে ২০১৩ সালে পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করে সরকার। ব্যাংকেরঅধ্যাদেশে বলা ছিল যে, একটি বাড়ি একটি খামার প্রকল্পটি ২০১৬ সালের ৩০ জুন থেকে এই ব্যাংকের অধিভুক্ত হয়ে যাবে।

সচিব বলেন, তবে সরকার বর্তমানে মনে করছে যে এই প্রকল্পটি আরো এক বছর চালু রাখা প্রয়োজন। এ জন্য আগামী বছরের ২ জুন পর্যন্ত এটি প্রকল্প হিসেবে চালু থাকবে। ওই দিন থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রকল্পটি পল্লী সঞ্চয় ব্যাংকের অধিভুক্ত হয়ে যাবে।

সচিব আরো জানান, আজকের বৈঠকে ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন-২০১৬’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এত দিন সামরিক সরকারের আমলেরএকটি অধ্যাবেশের মাধ্যমে এই বোর্ড পরিচালিত হয়ে আসছিল। এখন এটিকে বাংলা ভাষায় আইন করা হচ্ছে। শুধু এটুকুই পরিবর্তন এসেছে বলে জানান সচিব।মন্ত্রিসভার আজকের বৈঠকে জাতীয় জৈব কৃষি নীতি ২০১৬-এর খসড়ার অনুমোদন দেওয়াহয়েছে।

এই নীতির বিষয়ে সচিব জানান, ২০১৩ সালের কৃষি নীতির আদলেই একটি জৈব কৃষি নীতি করা হচ্ছে। এর লক্ষ্য যেন দেশে রাসায়নিক সারের বদলে জৈব সারের ব্যবহার বেশি হয় তা নিশ্চিত করা।এ ছাড়া আজকের বৈঠকে সদ্যপ্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের মৃত্যুতে শোকপ্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।


এ ক্যটাগরির আরো খবর..