× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

বাটলারের সেঞ্চুরিতে ইংল্যান্ডের জয়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ইংল্যান্ড জস বাটলারের ঝোড়ো সেঞ্চুরিতে। অপরাজিত ১৩৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেও প্রোটিয়াদের জেতাতে পারেননি কুইন্টন ডি কক।

বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৩৯ রানে জিতে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড।

বুধবার ব্লুমফন্টেইনে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৯৯ রান করে ইংল্যান্ড। ওয়ানডেতে ইংল্যান্ডের এটা দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

জবাবে দক্ষিণ আফ্রিকা ৩৩.৩ ওভারে ৫ উইকেটে ২৫০ রান করার পর বৃষ্টি নামলে সেখানেই খেলার সমাপ্তি হয়। জয়ের জন্য ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে সে সময় প্রোটিয়াদের প্রয়োজন ছিল ২৯০ রান।

৪০০ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১১ রানেই হাশিম আমলার (৬) উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় উইকেটে ফাফ ডু প্লেসিসের সঙ্গে ১১০ রানের বড় জুটি গড়েন ডি কক। প্লেসিসের বিদায়ে ভাঙে এ জুটি। ৪৪ বলে ৭টি চার ও এক ছক্কায় ৫৫ রান করেন প্লেসিস।

এরপর এবি ডি ভিলিয়ার্স (৮), জেপি ডুমিনি (১৩), রাইলি রুশো (১৯) বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে রেখে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন ডি কক। কিন্তু দলীয় ২৫০ রানের সময় হানা দেয় বেরসিক বৃষ্টি। ফলে ১৩৮ রানে অপরাজিত থেকেও পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হয় ডি কককে। তার ৯৬ বলের ইনিংসে ছিল ১২টি চার ও ৬টি ছক্কার মার। ফারহান বেহারদিয়েন অপরাজিত ছিলেন ৭ রানে।

ইংল্যান্ডের পক্ষে মঈন আলী ৩ উইকেট নেন ৪৩ রানের বিনিময়ে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাটলারের ১০৫, বেন স্টোকস ও অ্যালেক্স হেলসের ৫৭, জো রুটের ৫২ এবং জেসন রয়ের ৪৮ রানের সুবাদে ৩৯৯ রানের বড় পুঁজি গড়ে ইংল্যান্ড। বাটলারের ৭৬ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ৫টি ছক্কার মার। তবে ম্যাচসেরার পুরস্কারটা তিনি পাননি, পেয়েছেন ১৩৮ রান করা ডি কক।


এ ক্যটাগরির আরো খবর..