× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান

মধুখালী প্রতিনিধি

বাজারে দেশি মাছের আমদানি কম, চাহিদা বেশি

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
বাজারে দেশি মাছ

ফরিদপুরের মধুখালী উপজেলায় কামারখালী বাজারে দেশীয় প্রজাতির মাছের ব্যাপক চাহিদা। তুলনামূলকভাবে আমদানীর চেয়ে চাহিদা বেশি। খাল-বিল ও পুকুরে বর্ষা মৌসুমে পর্যাপ্ত পানি না থাকায় দেশীয় প্রজাতির মাছ শূন্য হয়ে পড়েছে এসব এলাকা।

এছাড়া নিষিদ্ধ ,সাবার, কারেন্ট ও চায়না দোয়ার জালের অবাধ ব্যবহার, মাছের অভয়াশ্রম ধ্বংস, শুষ্ক মৌসুমে শ্যালো মেশিনের সাহায্যে পানি সেচে মাছ ধরার অবাধ প্রবণতা, কৃষি জমিতে মাত্রারিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ, প্রজনন মৌসুমে পোনা মাছ নিধন এবং মৎস্য আইনের যথাযথ প্রয়োগ না থাকায় এ উপজেলার মৎস্য সম্পদ দিন দিন বিলুপ্তি হয়ে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এ কারণে মৎস্যজীবি ও আড়তদারদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। মাছ শূন্য হওয়ায় অধিকাংশ জেলে পরিবার কষ্টে দিন কাটাচ্ছেন। আবার অনেকে পেশা পরিবর্তন করে অন্য পেশায় চলে যাচ্ছেন। জেলেদের টাকা দাদন দিয়ে লোকসানের আশঙ্কা করছেন স্থানীয় আড়তদাররা। বিল অধ্যূষিত মধুখালী উপজেলা মৎস্য ভান্ডার হিসেবে বেশ পরিচিত। এখানকার মানুষের প্রধান পেশা কৃষি হলেও জনসংখ্যার একটি বড় অংশ মৎস্য সম্পদের উপর নির্ভরশীল। জেলেদের সাথে আলাপ করে জানা যায় মধুখালী উপজেলায় প্রায় তিন হাজারের বেশি মানুষ এ পেশার সাথে জড়িত রয়েছেন।

সরেজমিনে শনিবার মধুখালী উপজেলার কয়েকটি হাট-বাজার ঘুরে দ্যা নিউজ এর প্রতিনিধি দেখেন, দেশী মাছের ও পুকুরে চাষ করা রুই, কাতলা, সিলভার কার্প, বিদেশি মাগুর,পাঙ্গাস, বিদেশি কৈ,শিং ও তেলাপিয়াসহ বিভিন্ন ধরণের মাছ আড়পাড়া ভাতুরিয়া গ্রামে নতুনা চন্দনা মৎস্য আড়তে বিক্রি হচ্ছে। মাঝে মধ্যে কামারখালী বাজারে দেশি মাছের দেখা মিললেও দাম অনেকটা নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে। আর কামারখালী বাসষ্টান্ডে দেশী মাছের আমদানী আসা শুরু করেনি। এদিকে, বর্ষা মৌসুমকে ঘিরে স্থানীয় আড়ৎদাররা জেলেদের লাখ লাখ টাকা দাদন দিয়েছেন। কিন্তু এ বছর পানির অভাবে মাছশূন্য হয়ে পড়ায় আড়তদার ও জেলেদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা। তাই দেশী মাছের ও চাষের বিভিন্ন জাতের মাছের আড়ত আড়পাড়া ভাতুরিয়া চন্দনা মৎস্য আড়তে বিক্রি করার জন্য সকল অধিকাংশ আড়তদাররা দাবী করেন মাছ আমদানী ব্যবসায়ীদের। মধুখালী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত মাছ ক্রেতা ও বিক্রেতারা সহ আড়তদার সুশীল,গনেশ ,দীনেশ পবিত্র, রেন্টু, নব কুমার, গৌতম বলেন, এক সময় এ অঞ্চলের নদী-নালা, খাল-বিল ও পুকুর-ডোবায় নানা প্রজাতির প্রচুর দেশিয় মাছ পাওয়া যেতো। কিন্তু এ বছর বর্ষা মৌসুমে খাল-বিল ও পুকুরে পর্যাপ্ত পানি না থাকায় দেশি মাছের দেখা নেই। তাই দেশি মাছ শূন্য হয়ে পড়েছে কামারখালী দেশী মাছের আড়ত, আড়পাড়া ভাতুরিয়া চন্দনা মৎস্য আড়ত ও কামারখালীর হাট-বাজারগুলো।

মধুখালী উপজেলার রামকান্তপুর গ্রামের মাছ ব্যবসায়ী কৃষ্ণ বলেন, জেলেরা খালে বিলে নদীতে মাছ না পাওয়ায় আমরা খুব কষ্টে আছি। সংসার চালাতে খুব হিমশিম খেতে হচ্ছে। সামনের দিনগুলোতে ছেলে-মেয়ে নিয়ে কিভাবে চলবো সেই দুচিন্তায় আছি। কামারখালী বাজারের আড়ৎদার জানান, লাখ লাখ টাকা বিনিয়োগ করে আশায় বুক বেঁধে আছি। প্রতি বছর বর্ষার শুরুতেই আড়তে প্রচুর মাছ আসে। এবারও সেই আশায় ছিলাম। কিন্তু এ বছর মাছের দেখা নেই। তাই ব্যবসা নিয়ে চরম শঙ্কায় আছি।’

মধুখালী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরীন শারমিন খাঁন দেশি মাছ সঙ্কটের কথা স্বীকার করে বলেন, জমিতে মাত্রারিক্ত কীটনাশক প্রয়োগ, শুষ্ক মৌসুমে খাল-বিল, পুকুর ভরাট ও সেচে মাছ ধরার প্রবণতা, নির্বিচারে ছোট মাছ কারেন্ট চায়না জাল সহ বিভিন্ন কৌশলে নিধনসহ নানা কারণে দেশি প্রজাতির মাছ বিপন্ন হয়ে যাচ্ছে। এ বছর বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি নেই। এ কারণে বর্ষার ভরা মৌসুমেও বাজারে দেশি প্রজাতির মাছের আমদানী নেই।


এ ক্যটাগরির আরো খবর..