× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

নিউজ ডেস্ক

বাঙালি জাতির কলঙ্কমোচনে জিয়ার বিচার অবশ্যম্ভাবী -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

জাতিকে পরিপূর্ণভাবে কলঙ্কমুক্ত করতে খুনি জিয়ার মরণোত্তর বিচার করা হবে। বাঙালি জাতির  কলঙ্কের দাগ ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে ১৫ আগস্ট হত্যার প্রধান কুশীলব খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার অবশ্যম্ভাবী। বলেছেন তথ‍্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মোঃ মুরাদ হাসান।

আজ কানাডার টরেন্টোয় অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে বাঙালি জাতির ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র করে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, সেই অপশক্তি এখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্নে এখনো বিভোর।

ডা. মুরাদ বলেন, বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ ও তথ্য-উপাত্তে এসেছে খুনি জিয়াউর রহমান সর্বাত্মকভাবে বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। যারা বঙ্গবন্ধু হত্যা মামলায় সাক্ষ্য প্রদান করেছেন, তারাও সাক্ষ্য দিয়েছেন। পলাতক খুনিদের ফিরিয়ে দিতে কানাডা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ।


এ ক্যটাগরির আরো খবর..