× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট

বাগেরহাটে ১৮শ কৃষক পেল বিনামূল্যে বোরোধান বীজ

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
bagerhat

বাগেরহাটের রামপাল উপজেলার বোরোধান আবাদকারী ১৮শ কৃষকের মাঝে দুই কেজি করে ধান বীজ বিতরণ করা হয়েছে। সম্পুর্ণ বিনামূল্যে তাদের ৩ হাজার ৬০০ কেজি ধানবীজ বিতরণ করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমে বোরোধানের হাইব্রিড বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার কৃষি অফিস মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অলিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কৃষক-কৃষানী, উপসহকারী কৃষি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..