× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বাগেরহাটে স্ত্রীকে টুকরো করে গর্ভের সন্তানকে বের করে ব্যাগে ভরে পুলিশ সদস্য সাদ্দাম

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
গর্ভের সন্তানকে বের

বাগেরহাট প্রতিনিধিঃ অন্তঃসত্ত্বা স্ত্রী জোসনা বেগমকে (৩৫) গলা টিপে হত্যা করেন পুলিশ সদস্য সাদ্দাম। হত্যার পর টুকরো টুকরো করে গর্ভের সন্তানকে বের করে পুলিশের ব্যবহৃত একটি জিও ব্যাগে ভরে সে।

ঘটনাটি বৃহস্পতিবার ৮ অক্টোবর রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ী পুলিশ ফাঁড়িসংলগ্ন ভাড়া বাসায় ঘটে। সাদ্দাম ওই ফাঁড়িরই পুলিশ সদস্য।

ফাঁড়িসংলগ্ন ভাড়া বাসায় সাদ্দাম তার স্ত্রী জোসনা বেগমকে নিয়ে থাকে। কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে গলা টিপে হত্যা করে সাদ্দাম। ঘটনার পর নিহতের আগের পক্ষে ছেলে ও বোনের মেয়ে তাকে খুঁজতে আসে। এ সময় সাদ্দাম তাদের জানায় জোসনা বেগম অন্য বাড়িতে বেড়াতে গেছে। পরে মরদেহ যাতে শনাক্ত না করা যায় এজন্য জোসনার দেহ থেকে মস্তক, দুই হাতের কব্জি এবং পেট থেকে গর্ভজাতক সন্তানকে বের করে মরদেহটি পুলিশের ব্যবহৃত একটি জিও ব্যাগে ভরে ফেলে।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম হত্যার কথা স্বীকার করেছে বলে শরণখোলা থানার (ওসি তদন্ত) মো. মফিজুর রহমান নিশ্চিত করেছেন।

ওসি জানান, নিহত জোসনা বেগমের বাবার বাড়ি রূপসা থানার চাঁনগাও এলাকায়। গ্রেপ্তার সাদ্দামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি থানায়। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..