বাগেরহাটে শরণখোলায় বিশ্ব যক্ষা দিবস পালিত

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের যৌথ উদ্যোগে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।

“নেতৃত্ব চাই যক্ষা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে” এ প্রতিপাদ্য বিষয়ে শনিবার সকাল ১০টায় বিশ্ব যক্ষা দিবস উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‌্যালী বের হয়ে রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তা এলাকায় শেষ হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমাদ্দার’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা ব্র্যাকের ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, টিএলসিএ (ভারপ্রাপ্ত) মোঃ আঃ সবুর, শরণখোলা থানার উপ-পরিদর্শক মহিদুল ইসলাম, ইউপি সদস্য এ.কে,এম সাজেদুর রহমান আজাদ, পরিসংখ্যানবিদ বলরাম কীর্তনীয়া, স্যানিটারী ইন্সেপেক্টর সুকুমার শিকদার, ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার মোঃ ইউনুচ আলী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।