× Banner
সর্বশেষ
থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’ শত্রুতায় হেরেছে মানবতা এক অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন – ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী

নিউজ ডেস্ক

বাগেরহাটে মোরেলগঞ্জে ধর্ষনের শিকার প্রতিবন্ধীর সন্তান প্রসব আসামি আটক থানায় মামলা

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

এস.এম. সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষনের ঘটনায় বৃহস্পতিবার রাতে রামকৃষ্ণ সমাদ্দার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার দুপুরে থানায় একটি মামলা দায়ের হয়েছে। অপর দিকে ধর্ষনের শিকার ওই প্রতিবন্ধী নারী শুক্রবার সকালে একটি কন্যা সন্তান প্রসব করেছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মহিশচরনী গ্রামের হরলাল সমাদ্দারের ছেলে রামকৃষ্ণ সমাদ্দার (৩৮) তার প্রতিবেশী এক মানুষীক প্রতিবন্ধী নারীর স্বামী বাড়িতে না থাকার সুযেগে ওই নারীকে(৩৫) ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অন্তঃস্বত্তা অবস্থায় জোরপূর্বক ধর্ষণ করে আসছে।

শিশুপুত্রসহ নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে প্রতিবন্ধরী স্বামী বিষয়টি কাউকে জানাতে সাহস পাননি।
সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরের দিকে ওই প্রতিবন্ধী নারীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে উক্ত রামকৃষ্ণ সমাদ্দার তার ঘরে প্রবেশ করে ওই নারীর শিশুপুত্রকে দোকানে পাঠিয়ে তাকে জোড়পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই রাতেই রামকৃষ্ণ সমাদ্দারকে আটক করতে সক্ষম হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আ. লতিফ জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষনিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় আসামি রামকৃষ্ণ সমাদ্দারকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অপর দিকে শুক্রবার সকালে ওই প্রতিবন্ধী নারী একটি কন্যা সন্তান প্রসব করেছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..