বাগেরহাটে মোরেলগঞ্জে কালের কন্ঠ শুভসংঘের কম্বল বিতরণ

বাগেরহাটে মোরেলগঞ্জে কালের কন্ঠ শুভসংঘের কম্বল বিতরণ

এস.এম.  সাইফুল ইসলাম কবির :  বাগেরহাটের মোরেলগঞ্জে কালের কন্ঠ শুভ সংঘের উদ্যোগে বুধবার বিকেলে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম , থানা অফিসার ইন চার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম প্রমুখ। সহযোগীতায় ছিলেন, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় সদস্য জীবন,রাফি, জেবিন ও কালের কন্ঠ মোরেলগঞ্জ প্রতিনিধি জামাল হোসেন বাপ্পা।

শুভ কাজে সবার পাশে এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা পৌর সদর সহ  ১৬ ইউনিয়নের সাড়ে ৩ শ’ দুস্থ ও অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করা হয় ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।