পাসপোর্টে নিজের নাম, পিতা ও মাতার নাম এবং বয়স সংশোধনের জন্য প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, জেএসসি-জেডিসি, এসএসসি, এইচএসসি, দাখিল, কারিগরি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমানের সনদপত্র বিবেচনা করতে হবে।
যাঁদের এ ধরনের সনদপত্র নেই তাঁদের ক্ষেত্রে জন্মসনদ বিবেচনা করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মসনদ বিবেচনা করতে হবে। প্রয়োজনে স্পেশাল ব্রাঞ্চ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে পাওয়া তথ্য যাচাই করা যেতে পারে। আবেদনে বয়স পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যাবে।
আবেদনকারীকে তথ্য পরিবর্তনের জন্য লিখিত আবেদন করতে হবে জানিয়ে ওই পরিপত্রে বলা হয়েছে, ভবিষ্যতে কোনো আইনি জটিলতা হলে আবেদনকারী দায়ী থাকবেন বলে হলফনামা দিতে হবে।





