সালথা-নগরকান্দার নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

সালথা-নগরকান্দার নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ
আবু নাসের হুসাইন, ফরিদপুর ব্যুরো: ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের ১৬ জন চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসময় শপথবাক্য পাঠ করান ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকার।
বুধবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নগরকান্দা উপজেলার ৯ জন ও সালথা উপজেলার বল্লভদি ইউপি চেয়ারম্যান বাদে বাকি ৭ জন ইউপি চেয়ারম্যান শপথ গ্রহন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  দীপক কুমার রায় এর সভাপতিত্বে এ সময় নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতার সহ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ৯টি ও সালথা উপজেলার ৮টি  ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।