× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

বাগেরহাটে বাসচাপায় প্রধান শিক্ষক নিহত

admin
হালনাগাদ: শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র করেসপন্ডেন্ট.বাগেরহাট অফিস: বাগেরহাটের কচুয়ায় বাসচাপায় মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোদাচ্ছের আলী (৫৫) নিহত হয়েছেন।

শনিবার বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার ফতেপুর বাজারের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত প্রধান শিক্ষক শেখ মোদাচ্ছের আলীর বাড়ি কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মাসুদ সরদার জানান, খুলনা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফতেপুর বাজারের তিনটি চায়ের দোকানকে চাপা দেয়।

এসময় বাসচাপায় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ওই শিক্ষক ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়দের সহায়তায় বাগেরহাট ফায়ার সর্ভিস তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয়রা বাসটি ভাঙচুর ও রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..