× Banner
সর্বশেষ
শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

বাগেরহাটে চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০১৯

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকার ভিজিডি কার্ডের সুবিধাভোগীরা। একটি স্বার্থান্বেশী মহল কর্তৃক চাল আত্মসাতের কাল্পনিক অভিযোগের প্রতিবাদে রবিবার সকালে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে কাকড়াতলী বাজারে বিপদাপন্ন নারীদের উন্নয়ন প্রকল্পের আওতায়(ভিজিডি) সুবিধাভোগীরা এ বিক্ষোভ করেন।

গত ৫ মে ইউনিয়নের ২শ’ ৬০ জন ভিজিডি সুবিধাভোগীদের মাঝে ৩ মাসের চাল একত্রে বিতরণ করা হয়। কার্ডেও ৩ মাসের স্বাক্ষর নেওয়া হয়। এক মাসের চাল পরবর্তীতে বিতরণ করা হবে বলে জানিয়ে দেন চেয়ারম্যান। এ ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্য সাইদুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোশারেফ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে চাল আত্মসাতের অভিযোগ দায়ের করেন।

এ অভিযোগের কথা জানতে পেরে ক্ষুব্ধ হয়েছেন সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, পরিষদের সচিব, অন্যান্য মেম্বর ও সুবিধা ভোগীরা। গতকাল রবিবার পরিষদে চাল বিতরণকালে ট্যাগ অফিসার মৃলেশ কান্তি মজুমদার বলেন, চাল আত্মসাতের অভিযোগ কাল্পনিক। ৩ মাসের চাল বিতরন করা হয়েছে। কার্ডেও ৩ মাসের স্বাক্ষর করা হয়েছে। আত্মসাতের সুযোগ নেই। ইউপি সদস্যরা বললেন একই কথা।

সুবিধাভোগী ডেউয়াতলা গ্রামের বিউটি বেগম(৩৮), ঠাকুরানতলা গ্রামের রুমি বেগম(৪২), তাসলিমা বেগম(৩৫), জিউধরা রাজিয়া বেগম(৩৫) ও ছোট লক্ষিখালী গ্রামের তৃপ্তি রানী হালদার(৩৪) ক্ষোভের সাথে বলেন, ইউনিয়ন চেয়ারম্যান চাল বিতরণে কোনো অনিয়ম বা আত্মস্বাত করেনি। প্রত্যকের নিজ নিজ বইয়ে ৩ মাসের স্বাক্ষর করে ৩ মাসেরই চাল নিয়েছি। বাকি এক মাসের চাল আজ রবিবার আমরা পেয়েছি। একটি মহল চেয়ারম্যানের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা অববাদ ও অভিযোগ দিয়েছে। আমরা এঘটনার প্রতিবাদ জানাই।

এদিকে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা চাল বিতরনে অভিযোগের বিষয়ে বলেন, ভিজিডি কার্ডধারীরা ৩ মাসের চাল পূর্বে পেয়েছেন। বাকি ১ মাসের চাল বরিবার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া গরীবের এ চাল বিতরনে কোন অনিয়ম হতে পারে না। ২৬০ জন ভিজিডি তালিকাভূক্ত ছাড়াও তিনি নিজ অর্থায়নে ৯ ওয়ার্ডের ২৩৫জন হতদরিদ্র পরিবারের মাঝে চাল দিয়ে আসছেন।

ইউপি সদস্য আব্দুল হাকিম মৃধা, আরিফুল কবির বাচ্চু, শিমুল কান্তি মিস্ত্রী, চান মিয়া শেখ বলেন, ভিজিডি সুবিধাভোগীরা নিয়ম অনুযায়ী চাল পেয়ে আসছে। এবারে নতুন তালিকা হওয়ার কারনে ৩ মাসের চাল একত্রে বাকি ১ মাসের চাল বরিবার দেওয়া হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা অপপ্রচার চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে।


এ ক্যটাগরির আরো খবর..