× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

বাগেরহাটে কচুয়ায় স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট: বাগেরহাটে স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মসনী গ্রামে। ভুক্তভোগী বাগেরহাট সদর উপজেলার কররী গ্রামের রবীন্দ্রনাথ দাসের পুত্র কৃষ্ণ দাস এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের  করেছেন।
ভুক্তভোগী অভিযোগে জানান, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মসনী গ্রামের জয়দেব দাসের মেয়ের সাথে ২০১৩ সালে হিন্দু ধর্মীয় রীতি নীতি অনুযায়ী আমার বিবাহ সম্পন্ন হয়। বর্তমানে আমার তিন বৎসরের একটি পুত্র সন্তান রয়েছে। বিবাহের পর থেকেই আমার স্ত্রীর ভাই শ্রীধাম দাস ও আমার  শাশুরী ছবি রানী দাস আমার স্ত্রীকে বিভিন্ন কু পরামর্শ দিয়ে বিভিন্ন সময় নানান অজুহাত দেখিয়ে আমার ব্যবসার মূলধন ৬ লক্ষ ৯৫ হাজার টাকা ধার নেয়। আমার মূলধনের টাকা তাদের কাছে ফেরত চাইলে না দিয়ে আমাকে আজ দিব কাল বলে আমাকে ঘুরাতে থাক্।ে এখন আমার স্ত্রী বলছে সে টাকা না দিয়ে আত্মহত্যা করে আমাকে  জেল হাজত খাটাইয়া মিথ্যা নারী নির্যাতন মামলা দেবে বলে হুমকী প্রদান করে। আমার স্ত্রী বদ রাগী খাম খেয়ালী ,২০১৪ সালে সে একবার বিষপান করেছিল।
তিনি অভিযোগে আরো বলেন আমার স্ত্রী ভাই শ্রীধামের পরামর্শে আমার সাক্ষর জাল করে আমার নাবালোক সন্তান তনয়ের ভবিষ্যৎ অন্ধকার করে ৬ লক্ষ ৯৫ হাজার টাকা আত্মসাত করে চিরতরে ভারতে চলে যাবেন বলে অভিযোগে উল্লেখ করেন। এ বিষয়ে শ্রীধাম দাস তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..